Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রামপাল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ





মোঃ ইকরামুল হক রাজিব সিনিয়র স্টাফ রিপোর্টার


আজ রোজ বুধবার ২৭শে এপ্রিল, ২০২২ ইং
১০ নং বাঁশতলী ইউনিয়নের হাজী আরিফ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপি কর্তৃক আয়োজিত ৯১৪ জন এবং রাজনগর ইউনিয়ন পরিষদে ৯৬০ জন নিবন্ধিত শিশুদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে ছাতা বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখা সংগ্রামী আহ্বায়ক ও 
১০ নং বাঁশতলী ইউনিয়ন এঁর  চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে রামপাল এপির বাঁশতলী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার জেমস অপূর্ব সরদার, ইউপি সদস্য  
মোঃ ইমরান শেখ, ইউপি সদস্য মো: মহিদুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ফারহানা ইয়াসমিন পপি ও গৈাতম কুমার বিশ্বাস সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ  মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার ব্যাপারে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন “ওয়ার্ল্ড ভিশনের পাশাপাশি প্রত্যেক পিতা-মাতারই দায়িত্ব শিশুদের সুরক্ষা করা এবং তাদের শারিরীক ও মানষিক ভাবে বেড়ে উঠতে সহায়তা করা”। তিনি এই অনুষ্ঠান সুন্দর ও সার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানান। এছাড়া রাজনগর ইউনিয়ন এর প্রোগ্রাম অফিসার মানিক হালদার ও স্পন্সরশীপ, শিশু সুরক্ষা অফিসার ফিলিপ আরিন্দা এবারের কালেখারবেড় গ্রাম উন্নয়ন কমিটি এর সভাপতি মাহাবুর মোল্লা শিশুদের মাঝে ছাতা বিতরন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ