সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের মধুখালি উপজেলায় মেছোরদিয়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ও১০০গ্রাম গাঁজা সহ কবির সেখ নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) রাতে মেছোরদিয়া গ্রাম থেকে থেকে তাকে আটক করা হয়। আটক কবির উপজেলার মেছোরদিয়া গ্রামের লতিফ শেখের ছেলে।
সোমবার (২৫ এপ্রিল) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডিবির এ ওসি রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে জেলার মধুখালী উপজেলার মেছোরদিয়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল । এসময় কবির সেখ এর কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটক কবিরের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্যসমূহ