স্টাফ রিপোটারঃ
রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ ২৫ এপ্রিল সোমবার আওয়ামীলীগ অফিস চত্ত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেন, আওয়ামীলীগের নেতা কর্মীকে আত্ম সংযম ও দ্বিধাদন্দ্বের উর্দ্ধে থেকে নিরলসভাবে কাজ করতে হবে। পবিত্র রমজান হলো ত্যাগের মাস। আত্ম ত্যাগের মহিমায় সকল প্রকার ভেদাভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের নেতা কর্মীকে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ুব মল্লিক বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ফরিদ আহম্মেদ, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ প্রচার সম্পাদক খায়রুল আলম, সদস্য আজগার বিশ্বাস দারা, অমিয় অধিকারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিনা আক্তার লিপি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, খুলনা মহানগর যুবলীগ নেতা দেব দুলাল বাড়ই বাপ্পি, উপজেলা আওয়ামীলীগ নেতা সোহেল জোনায়েদ, হাবিবুর রহমান, আইচগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আরিফুর রহমান লিটন, উপজেলা যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, আ’লীগ নেতা মঈন উদ্দিন শেখ, শাহ নেওয়াজ মাকদুম, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, শ্রমিকলীগ নেতা আশরাফ আলী রাজ, আ’লীগ নেতা মল্লিক আলমগীর হোসেন, শক্তি পদ বসু, আনিচুর রহমান টুকু প্রমুখ।

0 মন্তব্যসমূহ