দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলার সেনহাটিতে নিন্মমানের ইট,খোয়া ও বালু দিয়ে রাস্তা সংষ্কারের অভিযোগ উঠেছে।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বরাবর কয়েক দফা মৌখিক অভিযোগ দেওয়া হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।ফলে এলাকাবাসীর মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়,দিঘলিয়ার পথের বাজার মোড় থেকে সেনহাটি ইউপি(২নং ষ্টার জুট মিল গেট)পর্যন্ত রাস্তা পাকা করনের কাজ পায় এম,ও,ই,কে ঠিকাদারি প্রতিষ্ঠান।১.৮১৮ কিঃমিঃ রাস্তা সংষ্কার ব্যয় ধরা হয়েছে ৫৯,৯৪,৪৯৩.০০ টাকা।
এলাকাবাসীর ভাষ্য মতে,উক্ত রাস্তার কাজ শীতের মাঝামাঝি সময় শুরু হলেও যথাযথ অগ্রগতি দেখা যায়নি।রাস্তা সংষ্কারে নিন্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে,এবং যায়গায় যায়গায় ধুলোবালি ফেলে রাখা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করেন,রাস্তাটি চওড়ায় ৮.৩ ফুট হওয়ার কথা থাকলেও পুরো রাস্তায় মাপ ঠিক নেই।এছাড়াও চেইনেজ ৬৪৬,৮৩৭ ও ৯৭৫ মিটারে পুকুর থাকায় এবং ১৬০০-১৮১০ মিটার পর্যন্ত বাজার এলাকায় মাটি ধরানোর কথা থাকলেও তা সঠিক ভাবে করা হয়নি।এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে বারবার অনুরোধ করা হলেও এখনো রাস্তায় রোলার দিয়ে রাস্তা সমান করা হয়নি।যে কারনে বিগত ৩ মাস যাবৎ ব্যস্ততম রাস্তাটি পুরোপুরি ব্যবহার অনুপোযোগি হয়ে আছে বিধায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে।এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বেশ কয়েকবার অবগত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের উক্ত কাজের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে এ বিষয়ে যানতে চাইলে,তিনি যানান সব কাজ ঠিকঠাক ভাবেই হচ্ছে এবং রাস্তা সংষ্কারে কোন অনিয়ম করা হচ্ছেনা।
সরেজমিনে,দেখা গেছে বিগত ৩ মাসে রাস্তার হ্যাজিং পুরোপুরি শেষ হলেও জায়গায় জায়গায় পুরোনো ইট ব্যবহার হয়েছে ও পুরো রাস্তায় এখনো খোয়া বিছানো শেষ হয়নি,এবং যে খোয়া ব্যবহার হয়েছে তা মানহীন।পথের বাজার থেকে সেনহাটি ইউপি(২নং ষ্টার জুট মিল গেট)রাস্তার সংষ্কার ২০২১-২২ অর্থ বৎসরের মধ্যে শেষ করার কথা থাকলেও আদৌ তা হবে কিনা জনমনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

0 মন্তব্যসমূহ