নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২১ এপ্রিল, খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে চালনা পৌরসভার বিদ্যমান বর্জ্য ব্যাবস্থাপনা কার্যক্রম বিষয়ক পরামর্শ ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর বাস্তবায়িত " করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন (SCREAM)" প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন চালনা পৌরসভার সচীব মোঃ সিরাজুল ইসলাম, চালনা এমএম কলেজর অধ্যক্ষ অসীম কুমার থান্দার ও দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক। প্রকল্পের প্রজেক্ট অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সভায় স্বাগতঃ বক্তব্য প্রদান করেন জেলা সমন্বয়কারী শেখ জার্জিস উল্লাহ। সভায় চালনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বর্তামান সমস্যা ও সমাধানের উপায় বিষয়ে আলোচনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা শবনম সুবহা। সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যের মধ্যে প্রজেক্ট অফিসার মাসুদ রানা ও ওয়াস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহীন ইসলাম উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়নের জন্য একটি খসড়া কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়।

0 মন্তব্যসমূহ