Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঈদকে সামনে রেখে খানজাহান আলী থানা এলাকাতে পুলিশের বিশেষ চেকপোষ্ট



সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে খানজাহান আলী থানা এলাকাবাসীর জানমালের নিরাপত্তা বৃদ্ধি এবং চুরি, ছিনতাই রোধে নগরীর খানজাহান আলী থানার পথের বাজার , আফিলগেট , ফুলবাড়ীগেট  চেকপোষ্ট সহ বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোষ্ট বসিয়ে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কেএমপির উত্তর বিভাগের উদ্যোগে থানার  গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে  টিম বসিয়ে এই নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়।জনগনের  জানমালের নিরাপত্তায় পুরো রমজান মাস এবং ঈদুল ফিতর পর্যন্ত স্বাভাবিক টহলের পাশাপাশি বিশেষ চেকপোস্টের মাধ্যমে থানা এলাকার  আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে পুলিশ। নিয়মিতভাবে ২৪ ঘন্টা সার্বক্ষণিকভাবে অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।চেকপোষ্ট বসিয়ে অভিযানকালে উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ^াস ,  পথের বাজার  পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এস আই মোঃ রাকিবুল ইসলাম, আফিলগেট  পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এসআই আনোয়ার হোসেন , শিরোমনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ (গিলাতলা) এসআই রোকনুজ্জান,  ফুলবাড়ীগেট পুলিশ ফাঁাড়ির ইনচার্জ এস আই হাসান । এ ব্যাপারে কেএমপির সহকারি পুলিশ  কমিশনার (দৌলতপুর জোন ) মোঃ জাফর আহম্মেদ  বলেন, পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীতে সক্রিয় হয়ে উঠে চোর ও ছিনতাইকারী চক্র। এদের রুখতে খুলনা  মেট্রোপলিটন পুলিশ বদ্ধ পরিকর। এ ব্যাপারে আমাদের পুলিশ কমিশনার স্যারের কঁড়া নির্দেশনা রয়েছে। বৃহস্পতিবার  দিনভর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে । এছাড়া মার্কেট বিপনীবিতানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । ঈদের ছুটিতে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে নগরে মোবাইল পেট্রল, ও চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। তিনি বলেন অপরাধ করে কেউ পার পাবে না ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ