Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু




স্টাফ রিপোটারঃ
রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত নীরধ বালার ছেলে চিত্তরঞ্জন বালা (৬২) চাচাতো ভায়ের আঘাতে মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে প্রায়ই ঝগড়া করতে দেখা গেছে। গত ২৩ এপ্রিল সকাল ১১ টায় নিজ বাড়িতে পূর্নরায় কথা কাটাকাটির সৃষ্টি হয়। এ সময় চাচা সমীর কুমার বালা (৮০) ও তার দুই ছেলে সনত বালা (৪৫) এবং সুলভ বালা (৩৫) এর সাথে ১ শতক জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যয়ে তার হাতে বাড়ি লাগে এবং আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক তাকে ধরাধরি করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ অভিজিত রায় মৃত বলে ঘোষণা করেন। রূপসা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ময়না তদন্তের জন্য
লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ