অয়ন সরকার, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধিঃ
বিনামূল্যে সিম ক্রয় করে প্রতারণার সম্মুখীন হয়েছেন ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের এক পরিবার। আজ শনিবার সকাল ১১ টার সময় বরাতিয়া গ্রামের বাসিন্দা মঞ্জুর সরদারের বাড়িতে হঠাৎ পুলিশ প্রশাসন এবং RAB কর্মীদের প্রবেশ ঘটে। তারা উপস্থিত হয়ে বলেন মঞ্জুর সরদারের মাতা আনোয়ারা বেগম (৬৬) এর নামে একটা জিডি করা হয়েছে এবং একটা নোটিশ দিয়ে যান। নোটিশ মোতাবেক আনোয়ারা বেগমের নামে ঢাকার শাহবাগ থানায় একটা জিডি করা হয় এবং তাকে এক সপ্তাহের মধ্যে থানায় হাজিরা দেওয়ার কথা বলে যায়। প্রশাসনিক কর্মকর্তারা উল্লেখ করেন তার নামে তার সিম ব্যবহার করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে।
ভোগান্তিকারীদের সাক্ষাৎকারে মঞ্জুর সরদার বলেন তার মাতার বয়স ৬৬ বছর। এখান থেকে তিন মাস আগে ভূয়া সিম বিক্রেতা এসে ছলকপটতা অবলম্বন করে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে দুই টা করে সিম রেজিষ্ট্রেশন করায়, কিন্তু তাদের কে একটা করে সিম দেয়। তারা এসব ডিজিটাল প্রযুক্তি ভালো না বোঝার কারনে এই ঘটনা ঘটে। তিনি আরো বলেন আজকের মতো একই ঘটনা তার নিজের সাথেও ঘটে এক মাস আগে,তার নামে ও জিডি করা হয়,আর আজ তার মায়ের নামে।
আমরা সকলে সাবধান হয় এসব বিষয়গুলা নিয়ে।

0 মন্তব্যসমূহ