জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কৃতি সন্তান ও সাতক্ষীরা সরকারী কলেজে অনার্স ১ম বর্ষ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র তরুণ কবি ও লেখক তারিক ইসলামের কৃষি বিষয়ক নতুন দুটি বই প্রকাশিত হয়েছে।বই দুটি প্রকাশ করেছে আদিত্য অনিক প্রকাশনী, ঢাকা।বই দুটি অনলাইনে রকমারী ডট কমে পাওয়া যাবে।
কৃষি প্রধান বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি হল কৃষি। তাই কৃষির আধুনিকায়ন সময়ের দাবী। তার বই দুটি নবীন কৃষি উদ্যোক্তাদের জন্য এবং সর্বপরি বাংলাদেশের কৃষি উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবে।তার পিতা একজন কৃষক।,মা, মাটি, মানুষ এবং দেশের প্রতি ভালবাসা থেকেই কৃষি ভিত্তিক বংলাদেশের মানুষের জীবন জীবিকার উন্নয়নের জন্য তরুণ লেখক তারিক ইসলামের এই ক্ষদ্র প্রচেষ্টা।বইটি যদি কৃষি প্রধান বাংলাদেশের মানুষের উপকারে আসে তাহলে লেখক এর শ্রম স্বার্থক হবে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামে তারিক ইসলামের জন্ম।পিতা : মোঃ জামসেদ আলী ও মাতা মমতাজ বেগম। দু-ভাইবোনের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা।জগৎ জীবনকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখার আবল্য স্পৃহা তাকে লেখক হওয়ার স্বপ্ন দেখায়। জীবন পরিবেশ, সংগ্রাম ও ব্যার্থতার দিকে সে তাকিয়ে থাকে নিরন্তর।বই, ব্যাক্তি অনুভব আর যাপিত জীবন থেকে সে তিল তিল করে সংগ্রহ করে তার বইয়ের উপাদেয় উপকরণ।সাহিত্যের এই বন্ধুর পথে কবিতা দিয়েই পথচলা শুরু।সময়ের আবর্তে তাতে যুক্ত হয়েছে অনুগল্প, নিবন্ধ ও অন্যান্য জীবন বোধের রচনা।
তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪ টি। ১. দৃষ্টিভঙ্গি : ইতিবাচক চিন্তা - চেতনা।
২. চিন্তাধারা বদলান জীবন বদলে যাবে।
৩.
৪.পুকুরে মুক্তা চাষ।
তার আগ্রহের বিষয় : দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্য।

0 মন্তব্যসমূহ