আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আগামী ১৩ এপ্রিল (১১ রমজান) নগরীর শিববাড়ী মোড়স্থ হোটেল টাইগার গার্ডেনে অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার সকাল ১১ টায় নগরীর ফুলবাড়ীগেটে খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল সফলে প্রস্তুতি সভা অনুুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম শুকুর, আঃ রব মুন্সি, মতিয়ার রহমান, গোলজার হোসেন, গোলাম কিবরিয়া, মোঃ জামাল হোসেন, শহিদুল হোসেন, মোঃ আরিফ হোসেন, শেখ আনোয়ার হোসেন প্রমুখ ।

0 মন্তব্যসমূহ