জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল(শুক্রবার) পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি,মিডিয়া এন্ড প্লানিং উইং,বাংলাদেশ পুলিশ,পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা জনাব মোঃ হায়দার আলী খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পিবিআই)পিরোজপুর জনাব শেখ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম -সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব মোঃ রিয়াজ হোসেন পিপিএম, ডিআইও (১) জেলা বিশেষ শাখা,সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদবির পুলিশ সদস্যবৃন্দ।

0 মন্তব্যসমূহ