মোঃ মিলন আকন রনি,মোরেলগঞ্জ ( বাগেরহাট)।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ষাটখানা গ্রামের রাস্তাটির কাজ শুরু হয়েছে।
রাস্তাটিকে কেন্দ্র করে গ্রামটিতে প্রায় দুই হাজারের (২০০০) ও বেশি মানুষের বসবাস।
আজ ৫ মে ২০২১ তারিখ (রোজ বুধবার) সকাল ৯ঃ০০ ঘটিকায় রাস্তার কাজটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা মার্কার ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ""মোঃ হুমায়ূন কবির মোল্লা""
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ এইচ এম রেজাউল করিম, দৈনিক আলোকিত পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রতিদিনের স্বদেশ পত্রিকা এবং দৈনিক রুপসাঞ্চল পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মিলন আকন রনি সহ অত্র এলাকার সাধারন মানুষ।
রাস্তাটির একপ্রান্ত মিলিত হয়েছে একটি প্রাইমারি স্কুল, এখানে অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০ জন। এই রাস্তাটি স্বাভাবিক জোয়ারেই পানিতে প্লাবিত হতো তাৎক্ষণিক সময়ে শিশু শিক্ষার্থীদের স্কুলে যেতে প্রায় অসম্ভব হয়ে উঠতো এবং বর্ষাকালে রাস্তাটি সম্পূর্ণ পানিতে প্লাবিত হতো যা মানুষের চলাচলের ক্ষেত্রে হয়ে উঠতো মরন ফাঁদ।
শিশু, বৃদ্ধ অসুস্থ হলে রাস্তার দুরাবস্থার কারনে সুচিকিৎসার অভাবে অকালে মৃত্যু বরন করতো অনেকেই। রাস্তাটি আজ সংস্কারের কাজ শুরু হলে আনন্দিত এলাকাবাসী।
এলাকার সাধারন মানুষ মাননীয় প্রধানমন্ত্রী " শেখ হাসিনা ও বাগেরহাট -৪ আসনের এমপি " অ্যাডভোকেট আমিরুল আলম মিলন কে ধন্যবাদ জানিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন।
সার্বিক সহযোগিতার জন্যে আরো ধন্যবাদ জানায় মোঃ হুমায়ূন কবির মোল্লা ও এইচ এম রেজাউল করিমকে। সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত তাদের কাঙ্ক্ষিত রাস্তাটিতে আজ ইট সলিং হচ্ছে, তাদের ছেলে মেয়েরা সহজেই স্কুলে যেতে পারবে বলে এবং অসুস্থ ব্যক্তিকে সহজেই হাসপাতালে চিকিৎসার জন্য নিতে পারবে।
রাস্তাটির অন্য প্রান্ত মিলিত হয়েছে আনঞ্চলিক মহাসড়কের সাথে। রাস্তাটি সম্পূর্ণ সংস্কার হলে উপকৃত হবে প্রায় কয়েকশো পরিবার।

0 মন্তব্যসমূহ