Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন এর জন্য কর্মহীন ও অসহায়দের পাশে থাকার মোস্তাফিজুর রহমান সোহেলের আহ্বান

 



মোঃ ইকরামুল হক রাজিব স্টাফ রিপোর্টার



আজ বিকেল  চারটায়  গিলাতলা স্কুল চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ রামপাল উপজেলা 10 নং বাঁশতলী ইউনিয়নের সভাপতি হাওলাদার আবু তালেবের সভাপতিত্বে করোনার সংক্রমণ (কোভিড নাইনটিন)  প্রতিরোধ ও লকডাউন এর কারণে 10 নং বাঁশতলী ইউনিয়নের সদস্য প্রার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়,


 উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলার আহ্বায়ক ও 10 নং বাঁশতলী ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান সোহেল, বলেন দেশের সরকার করণা (কোভিড 19)দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিয়েছেন, আমরাও সবাই সম্মিলিতভাবে নির্বাচনের জন্য মানুষের বাড়ি বাড়ি যেরূপ ভোটের জন্য গিয়েছি, তদ্রুপ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই  করণা (কোভিড 19) দ্বিতীয় ধাক্কা ও এই লকডাউন এর সময় খেটে খাওয়া দিনমজুর অসহায় বিভিন্ন শ্রমজীবী মানুষের পাশে গিয়ে তাদের খাবার ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়ার আহবান  জানান   সকল ইউপি সদস্য,  আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি মোস্তাফিজুর রহমান সোহেল,

 তিনি আরো বলেন বিকাল 4 টার পর ঔষধের দোকান কাঁচা তরকারি ব্যতীত কোন দোকান খোলা থাকবে না এবং মাক্স পরিধান বাধ্যতামূলক ঘোষণা করেন,



 উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা আহ্বায়ক ও বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 10 নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ অন্যতম সদস্য আলহাজ্ব শেখ মোহাম্মদ আবু সাঈদ, 10 নং বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাওলাদার আবু তালেবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকেন,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ