Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শ্যামনগর বুড়িগোয়ালিনী কলবাড়িতে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির বাড়ি লকডাউন



 স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন :
করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির বাড়ি লকডাউন
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। এ সময় মৃতের বাড়ির উঠানে টানানো হয় লাল পতাকা।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারীর নির্দেশে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে মৃত মুজিবুর রহমানে (৫৮) বাড়ি লকডাউন করা হয়।
মৃত মুজিবুর রহমানের চাকরিরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মঙ্গলবার রাত ১০টায় তার দাফন সম্পন্ন হয়। এ সময় লকডাউন দিতে সহযোগিতা করেন সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী ইমরান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর জিএম আব্দুর রউফ, সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ্য। 
শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ বলেন, ‘গত বছর করোনা মোকাবেলায় আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। সে কারণে করোনায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এ বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের লকডাউন করার নির্দেশ দিলে আমরা সিডিও টিমের তরুণ সদস্যরা ও স্থানীয় মেম্বর মৃতের বাড়িতে গিয়ে লকডাউন করে আসি।’
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গীফারী বলেন, ‘আগামী ১৪ দিন বাড়ির সদস্যরা লকডাউনে থাকবেন। ওই বাড়ির সদস্যদের যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসন পরিবারের পাশে থাকবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ