সীমান্ত মন্ডল,পাইকগাছা(বিশেষ) প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলা ৩নং লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল কাঠামারী নিবাসী বাসন্তী সরকারের ভাতার টাকা বন্ধের জন্য তাকে জীবিত অবস্থায় মৃত সনদ পত্র দিয়ে অপচেষ্টা চালিয়েছেন।উল্লেখ্য বাসন্তী সরকার প্রতিবারের ন্যায় এবার ও ভাতার টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক থেকে টাকা উত্তোলন না করতে পেরে তার সন্তানরা প্রকৃত সমস্যা জানার জন্য উপজেলা সমাজসেবা অফিসে গেলে জানতে পারেন যে তার মাকে মৃত্যু সনদ প্রদান করেছেন লতা ইউনিয়নের চেয়ারম্যান চিত্তরঞ্জন যার কারনে তার মা টাকা উত্তোলন করতে পারেন নি।উপজেলা সমাজসেবা অফিসার ঘটনাটি জানতে পেরে বাসন্তী সরকার কে আসস্ত করেছেন যে আগামী রবিবার সে টাকা উত্তোলন করতে পারবেন। বিশস্ত সুত্রে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন চিত্ত রঞ্জন এই ঘটনাটি ধামা চাপার জন্য মৃত্যু সনদের কোন বহি নং এবং পৃষ্ঠা নং ও ক্রমিক নং উল্লেখ করেন নি। মৃত্যু সনদের অন্য যত গুলো প্রদান করেছেন সব গুলো সঠিক তথ্যা ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদের নথিতে অন্তর্ভুক্ত আছে। এ বিষয়ে জনগণ যখন স্পষ্ট জানতে পেরেছে ঠিক তখন একজন বিপদগামী জনপ্রতিনিধি মানুষের মাঝে অন্য জনপ্রতিনিধির উপর তাদের দ্বায় সারার মিথ্যা অপচেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। বাসন্তী সরকারের সন্তানরা এ বিষয়ের সঠিক তদন্তের মাধ্যমে উক্ত বিষয়ের সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনারা জন্য উদ্ধতন কতৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ