আমার গল্প গোলকধাধা, আমার গল্প রহস্য। আমার গল্প গোপন অতি, আমার গল্প প্রকাশ্য। আমার গল্প বেদনাময় তাহার মাঝেই সুখ খুজি, আবেগ-বিবেক শত্রু দুজন মধ্যখানে আমি যুঝি। আমার গল্প রোদন ভরা, কখনো আবার হাস্যোজ্জল। আমার গল্প লেখার ভষা কেবল দুটি আখির জল। আমার গল্প বোঝানো দায়, আমার গল্প একান্ত। আমার গল্প ক্ষুব্ধ অতি, আমার গল্প প্রশান্ত। এ গল্পটা বন্দি পাখির, আমার গল্প মুক্ত নয়। মনটা আমার কল্পনাতেই ডানা ঝাপটায় আকাশময়। আমার চিত্য চিরোপিয়াশী, কাঙাল হিয়ার চাতক চোখ। আমার এ প্রাণ শুধুই যাচে, স্নেহের তৃষা পুণ্য হোক।

0 মন্তব্যসমূহ