লিখন বিশ্বাস,শ্রীপুর প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বুধবার পালিত
হয়েছে। সকাল সাড়ে ৮ টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ
থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার মােঃ ইয়াছিন কবীর, সহকারী কমিশনার (ভূমি)
হাসিনা মমতাজ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈস উজ্জামান, সদর ইউপি
চেয়ারম্যান মােঃ মশিয়ার রহমান, সাবেক মুক্তিযােদ্ধা কমান্ডার ইকরাম আলী
বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, থানার তদন্ত কর্মকর্তা
লিটন কুমার দাস প্রমুখ।
সকাল ৯ টা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শােভাযাত্রা বেরিয়ে বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে আলােচনা সভায় মিলিত হয়।
পরে শিশুদের সমন্বয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিযােগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
করা হয়। শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনােজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পর্ব সঞ্চালনা করেন শিশির কুমার
শিকদার ও আশরাফ হােসেন পন্টু।

0 মন্তব্যসমূহ