Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রাজশাহীতে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন- "নারী কর্মসংস্থান" কার্যক্রমের যাত্রা শুরু



কামরুজ্জামান শিমুলঃ-
"মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার " শ্লোগানকে বুকে ধারণ করে অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল নারীদের উপার্জনক্ষম তথা স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ২৫ জন নারীকে বিভিন্ন প্রকার হাতের কাজের ট্রেনিং এবং কাজ পাওয়ার ব্যবস্থা করে উদ্বোধন করা হলো "সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন- নারী কর্মসংস্থান" কার্যক্রম। গতকাল ১৭ই মার্চ বুধবার বেলা ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার সভাপতি ও বিভাগীয় তত্ত্বাবধায়ক দানিয়াল আহম্মদের সার্বিক তত্বাবধানে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।
ট্রেনিংয়ে অংশগ্রহণকারীদের আগামী ৭ কার্য দিবসের মধ্যেই উপার্জনোপযোগী করে গড়ে তোলার সাথে সাথেই নতুন কাজের ওর্ডার দেয়া হবে। যার ফলে আগামী ঈদুল ফিতরের আগেই তাদের উপার্জিত অর্থ দিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরেফিন কানন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ রুকাইয়া খাতুন, সোশ্যাল মিডিয়া সম্পাদক জয়া পারভীন, হ্যান্ডিক্রাফট ট্রেইনার তাজরিন আরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ