নাহিদ জামান,স্টাফ রিপোর্টার।
সর্দার নিয়ামত হোসেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। আজ তার ৭ম মৃত্যু বার্ষিকী। তিনি ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন দীর্ঘ ২০ বছরের ও বেশী সময় ধরে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই দক্ষ এবং ত্যাগী নেতা ছিলেন ফকিরহাট কাজী আজাহার আলী কলেজের ভিপি, এবং তৎকালীন ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি। ফকিরহাটে তারই হাতে তৈরি হয়েছে আওয়ামীলীগের হাজারও নেতা কর্মী। এক কথায় বলা যায় হাজারও নেতা কর্মী তৈরীর কারীগর ছিলেন তিনি। বর্তমানে ফকিরহাট উপজেলায় প্রতিষ্ঠিত সিংহভাগ নেতাই এই মানুষটার হাতে খড়ি দিয়েই নেতা হয়েছে। তিনি ফকিরহাটের একজন জনপ্রিয় নেতা ছিলেন।
২০১৪ সালের ১৮ ই মার্চ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়, নির্বাচনী সহিংসতায় বিজিবি কর্তৃক লাঞ্চিত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে,তাকে দ্রুত ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসা রতো অবস্থায় স্ত্রী সহ দুই কন্যা ও এক ছেলে রেখে মৃত্যুবরন করেন।
বর্তমানে তার বড় মেয়ে রুমানা আক্তার রুপা রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের সরকারী কর্মকর্তা আসাদ শেখের স্ত্রী। তিনি একজন উদ্যোক্তা ও
ব্যবসায়ী। তিনি কাজদিয়া নারী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক। ছোট মেয়ে ফারজানা আক্তার স্কলারশিপ নিয়ে স্বামী সন্তান সহ বর্তমানে আমেরিকার বাসিন্দা।
একমাত্র ছেলে চীন হুবাই ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে বর্তমানে বিজনেসে জড়িয়ে পড়েছেন।
৭ম মৃত্যু বার্ষিকীতে স্ত্রী, কন্যা, ছেলে সহ তার পরিবারের সকলে তার জন্য দোয়া প্রার্থী।


0 মন্তব্যসমূহ