Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কেরানীগঞ্জে ১০০ বল কর্পোরেট ক্রিক্রেট টুর্নামেন্ট শুরু



সোহেল মিয়া, কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে প্রথমবারের মত শুরু হয়েছে ১০০ বল কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট ২০২১। 
 
শুক্রবার (১২ মার্চ) রাতে উপজেলার ঐতিহ্যবাহী ভাওয়াল খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেরানীগঞ্জ দক্ষিণ আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। 

এসময় তার সঙ্গে ছিলেন-তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক ও শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন লিটন।

এস এ স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সিদ্দিকী গ্রুপ। ১৩ দলের নক আউট ফর্মেটের এই টুর্নামেন্টে ঢাকা লীগে খেলা প্রাক্তন  খেলোয়াড়েরা অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় এস এ স্পোর্টিং ক্লাব(১৪৫)কে ৪ উইকেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে এইচ বি টিচ রিপাবলিক।

আগামী ২ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ছাড়াও নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ