Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টূর্ণামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত




মেহেদি হাসান নয়ন 
ফকিরহাট (বিশেষ)   প্রতিনিধি 

বাগেরহাটের ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ১৬দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেল ৪টায় আট্টকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খুলনা খালিশপুরের কাশিপুর ক্রীড়া একাডেমি বনাম খুলনা পোর্ট সিটি অরিয়ার্স ক্লাব মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাটে নেমে কাশিপুর ক্রীড়া একাডেমি ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে। তার জবাবে খুলনা পোর্ট সিটি অরিয়ার্স ক্লাব ৯ উইকেটে ১৭১ রান করে। ফলে উভয় দল যুগ্ম চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। 
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) ছয়রুদ্দীন আহমদ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, জেলা পরিষদ সদস্য আ: রাজ্জাক শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায় সহ অসংখ্য ক্রীকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ