জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশন ২০২১ ব্যস্তবায়নের উদ্দেশ্যে সপ্তাহব্যাপী বলেশ্বর নদীতে মাছ ধরার নিষিদ্ধ জাল আটকের অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, ১৬ জানুয়ারী (শনিবার) বলেশ্বর নদীর জানখালী থেকে বড়মাছুয়া, সাংরাইল থেকে মাঝের চর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় একলক্ষ মিটার মাছ ধরার বিভিন্ন নিষিদ্ধ জাল আটক করা হয়।এ অভিযান নেতৃত্ব দিয়েছেন পিরোজপুর জেলা মাজিস্ট্রেট আবদুল্লাহ খাইরুল ইসলাম। আটককৃত জালের আনুমানিক মুল্য প্রায় ষাট লক্ষ টাকা।
পরে আটককৃত জাল বলেশ্বর নদীর তীরে জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুল বারী, ফিল্ড এসিস্টান্ট মনোজ কুমার মন্ডল।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এই বিশেষ অপারেশন অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ