Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কাদিরদী গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসার উদ্বোধন

 

সনত চক্রবর্তী ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদীতে 'কাদিরদী গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসা'র উদ্বোধন করেছেন  স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ঢাকার ফ্যাশান বাজার ও লেনদেন বিডি লিমিটেডের পরিচালক, ইণ্ডিয়ান বাংলাদেশ ফ্রেণ্ডশীপ ক্লাব ও গুলশান নর্থ ক্লাবের সম্মানিত সদস্য, কাদিরদী ডিগ্রি কলেজ ও কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য দেলোয়ার হোসেন।
শুক্রবার বাদ জুম্মা নব নির্মিত মসজিদ ও  মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দেলোয়ার হোসেন বলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামের বদান্যতায় আজ আমি প্রতিষ্ঠিত। আজকে আমার যা কিছু সবই কাজী সিরাজুল ইসলামের জন্য। তার জন্যই এই এলাকায় পাকা রাস্তাসহ যাবতীয় উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় ছিল বলে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার প্রধান বলেই এই অঞ্চলের এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ'লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মো. আকরামুল করিম, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাফিউল আলম মিন্টু, এম এম শফিউল্যাহ শাফি, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হোসেন, আলী আকবর মৃধা, আব্দুস সাত্তার বিশ্বাস, মো. শাহজাহান মিয়া, জালাল উদ্দীন শেখ প্রমুখ। 
শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ