Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক





অয়ন সরকার, ডুমুরিয়া প্রতিনিধি    
ডুমুরিয়ার রুদাঘরায় গাজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টার দিকে উপজেলার রদাঘরা মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। তিনি ডুমুরিয়া উপজেলার রুদাঘরা মাঝের পাড়া এলাকার জিয়াউল মোড়লের ছেলে মাজেদুল মোড়ল (২৫)।
সংশ্লিষ্ট সুত্র জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযান চলাকালে মাদক বেচাকেনার গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাজেদুলকে আটক করে দেহ তল্লাশি করে তার কাছে লুকিয়ে রাখা ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলাপূর্বক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ