অয়ন সরকার, ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়া ফুলতলা উপজেলার গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেকমন্ত্রী, ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বাবু নারায়ণ চন্দ্র চন্দ, এমপি।
তিনি যেমন একজন সার্বজনীন জনপ্রিয় জনপ্রতিনিধি, তেমনি একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাগুরু। তার জাদুকরী হাতের স্পর্শে আজ জ্বলজ্বল করছে ডুমুরিয়া – ফুলতলার আপামর জনপদ।
সাধাারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরন্তর ছুটে চলা শ্রদ্ধেয় এই মানুষটি আজ বদলে দিয়েছে বিশাল এই জনপদের ভাগ্য
যা আজ সর্বত্র দৃশ্যমান।
তার সাংগঠনিক দক্ষতা ও বুদ্ধিদীপ্ত কৌশল এতোটাই মজবুত যে তিনি পেশাজীবী, স্বেচ্ছাসেবীদের নিয়ে এবং ডুমুরিয়া উপজেলার যুবকদের সংগঠিত করে তাদের সঠিক দিকনির্দেশার নেতৃত্ব দিয়ে যাচ্ছে ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালনের মাধ্যমে। যার আসল উদ্দেশ্য ও লক্ষ্য হলো ডুমুরিয়া উপজেলায় অসহায় – হতদরিদ্র সুবিধা বঞ্চিত সাধারণ মানুষকে সেবাদান করা। আর সে লক্ষ্যে ডুমুরিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই একেরপর এক জনকল্যাণমূখী নানা পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। চলমান শীতবস্ত্র বিতরণে ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় সংসদসদস্য, সাবেকমন্ত্রী – বাবু নারায়ণ চন্দ্র চন্দ – এমপি স্যার ইতিমধ্যে ডুমুরিয়া ফাউন্ডেশনকে ৫০০ পিছ কম্বল দান করেছেন যেটা ডুমুরিয়া ফাউন্ডেশনের পক্ষথেকে বিভিন্ন ইউনিয়নে বিতরণ চলমান।
তাছাড়াও তিনি সার্বক্ষণিকভাবে ডুমুরিয়া ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে সহযোগীতা করে যাচ্ছেন নানাভাবে।
ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, মাননীয় সংসদ সদস্য , সাবেক মন্ত্রী – বাবু নারায়ণ চন্দ্র চন্দ – এমপির ডুমুরিয়া ফাউন্ডেশনের পক্ষথেকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

0 মন্তব্যসমূহ