সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বা ডিএসসিসি এর মেয়র পদে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস থাকার যোগ্য নন বলে দাবি করেছেন।
আজকে শনিবার (৯ ই জানুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার হাইকোর্টের কদম ফোয়ারার সামনে তিনি এসব কথা বলেছেন অনুষ্ঠিত মানববন্ধনে। ডিএসসিসি থেকে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ পরিচালিত উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের পাশাপাশি তাদের পুনর্বাসনের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, "দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা ফজলে নূর তাপস তার নিজস্ব মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং এসব টাকাগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু সিটি করপোরেশনের গরিব কর্মচারীরা অর্থের অভাবে মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা প্রজেক্টও ইতোমধ্যে অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। আর এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। যার ফলে আমি তাকে বলবো, রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দু্নীতিমুক্ত করুন। এরপর চুনোপুটির দিকে দৃষ্টি দিন।"
ফুলবাড়িয়া মার্কেটে সিটি করপোরেশনের যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে তা সম্পূর্ণভাবে অবৈধ দাবি করে সাঈদ খোকন বলেন, "সিটি করপোরেশনের বোর্ড সভায় আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবসায়ীদের বৈধ করণের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে আলাচিত মার্কেটগুলোর নকশা সংশোধন করার পাশাপাশি বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে বৈধ ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।"
আর এসময় মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ