সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবন (মদপানে) ছাত্রলীগ নেতাসহ চারজনের মৃত্যু ঘটেছে এবং আশঙ্কাজনক অবস্থায় চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও রয়েছেন।
নিহতরা হচ্ছেন; জাহিদ হাসান বাবু, তোফাজ্জল, জিসাদ, মহসিন। নিহতদের মধ্যে জাহিদ হোসেন বাবু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুম চেয়াম্যানের ছোট ভাই।
নিহতদের পরিবাররা জানান, "গত শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে এলাকার ১২ জন মিলে চোলাই মদ পান করেছিলেন এবং রাতে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে রাজধানীর বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছিল। কিন্তু তারপর চারজন মারা গেছেন এবং বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে চিকিৎসাধীন আছেন আরও চারজন।"
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, "পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার রাতে চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবু তার গাড়িচালক তোফাজ্জল হোসেন, মহসীন মিয়াসহ একটি সংঘবদ্ধ দল একত্রিত হয়ে মদপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তাদেরকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছিল এবং এরপরে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শনিবার ভোরবেলায় চিকিসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও মোহসীন মিয়া এবং দুপুরে জাহিদ ও জিসাদ মারা গিয়েছেন।"
তিনি আরও জানান, "মদপানের ঐ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে এবং তারা বিষয়টির তদন্ত চালাচ্ছেন। আর এতে নিহত ও আহত সবাই পিরোজপুর ইউনিয়নের বাসিন্দার।"

0 মন্তব্যসমূহ