Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঈশ্বরগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা




জাকির মোল্লা, , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এঘটনাটি ঘটে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মাইজহাটি গ্রামের মৃত উমেদ আলীর পুত্র কাজিম উদ্দিন(৬৬) সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের বাজারে চা পান করতে যায়।

সেখান থেকে ফিরে এসে বাড়ির পেছনে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে রাজিবপুর ইউনিয়ন চেয়ারম্যান একেএম মোদাব্বিরুল ইসলাম জানান, আত্মহত্যাকারী একজন শারীরিক প্রতিবন্ধী। 

সে আমার ইউনিয়ন পরিষদের একজন উপকারভোগী ছিল। তার মৃত্যুর ব্যাপারে পারিবারিক ভাবে কোন সমস্যার কথা জানা যায়নি। ধারনা করা হচ্ছে সে নিজেই আত্মহত্যা করেছে।ঈশ্বরগঞ্জ থানার এস আই রেজাউল করিম জানান, আত্মহত্যার বিষয়ে পারিবারিক ভাবে কোন অভিযোগ নেই। তাই এঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ