রাকিব চৌধুরী, টুংগীপাড়া, (গোপালগঞ্জ )প্রতিনিধি
গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা)। আজ বুধবার সকালে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা) জাতির জনককে স্মরণ করেন ও যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীন বাংলাদেশ সে শহীদদেরকে স্মরণ করে সভায় উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, গোপালগঞ্জ পুলিশ এখন থেকে জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করবে। আমার নীতি হবে যেকোন ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিয়ের মতো অপরাধ প্রতিরোধে কাজ করবে পুলিশ টিম। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে। গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ বাহিনী নিরলস কাজ করে যাবে। যে কোন অন্যায় রুখতে আমরা পিছপা হবো না। গোপালগঞ্জে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি সাংবাদিকদের বলেন, সরকারের উন্নয়ন প্রচেষ্ঠাসহযাত্রী হওয়া আমাদের ও আপনাদের নৈতিক দায়িত্ব। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতি, সমাজের উন্নয়নে ভুমিকা রাখার আহ্বান জানান নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা)। সাংবাদিক ও পুলিশবাহিনী কে সাথে নিয়ে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখতে সদা প্রস্তুত থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফরিদ আহম্মেদ দাড়িয়া, সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম , বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সিনিয়র সাংবাদিক আমিনুল হাসান শাইীন, আসাদুজ্জামান বাবুল, মো: হুমায়ুন কবির , হাসান মাহামুদ, প্রসূন মন্ডল, নজরুল ইসলাম, মাহামুদুর রহমান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্যসমূহ