Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শরণখোলায় তাফালবাড়ী কলেজের ফলক উম্মোচন করলেন এমপি মিলন




মোঃ সাজ্জাদ হোসেন হিরো বিশেষ  প্রতিনিধি মোড়লগঞ্জ


বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে আওয়ামীলীগ সরকার।

৫ জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের একটি চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।

কলেজ মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কলেজের প্রভাষক আ. মালেক রেজার সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ. মানিক চাঁদ রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত ও নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

এ সময় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. মেজবা উদ্দিন খোকন, জেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক

মো. এমদাদুল হক এমদাদ, শরনখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মো. আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিলন এবং কলেজ প্রভাষক মো. শামীম আহসান পলাশ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩কোটি ৩ লাখ টাকা ব্যয়ে (৪তলা) ভবনটির নির্মান কাজ করবেন খুলনাস্থ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ