সনত চক্রবর্তী, ফরিদপুর সংবাদদাতাঃ
শোক আর ভালোবাসায় পালিত হলো জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা কমিটির সভাপতি, সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী এবং সাংবাদিকদের পৃষ্ঠপোষক শরিফুল ইসলাম শরিফের ১ম মৃত্যুবার্ষিকী। বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত সাপ্তাহিক সংবাদপত্র 'বোয়ালমারী বার্তা'র কার্যালয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক শোকসভার আয়োজন করা হয়। বোয়ালমারী উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী বার্তা'র সম্পাদক এড. মো. কোরবান আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল আলম ডাবলু, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সিরাজুল ইসলাম মুন্সী, শরিফুল ইসলামের ছোট ভাই তারিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শরিফুল ইসলাম শরিফ গত বছরের ৬ জানুয়ারি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের করিমপুর ব্রিজের নিকট বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পরিবারের তিন সদস্যসহ ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু বরন করেন।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ