দিঘলিয়া প্রতিনিধি,শেখ রাজিব
দিঘলিয়া ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের বিহারীদের দখলকৃত এলাকার বাসিন্দা হারিসা বেগম (৫৫)। আনুমানিক দশ বছর পূর্বে তার স্বামী মারা যায় এবং এর কয়েক বছর পর থেকে একমাত্র ছেলে ইমরান আজও পর্যন্ত নিঁখোজ। সেই থেকে তিনি (হারিসা বেগম) দিনমজুরি কাজ করে একাকিত্ব জীবনযাপন করছেন। হারিসা বেগমের দখলকৃত যাতায়াতের রাস্তাসহ ১৬ ফুট জমি ভোগ করে আসছেন। হারিসা বেগম বলেন, এলাকার কিছু দুষ্ট চরিত্রের মানুষ তার ৭কাঠা জমি জোরজবরদস্তি ও আত্মসাৎ করে বসত বাড়ি নির্মাণ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেয়াড়া কলোনী (৫নং ওয়ার্ড) এলাকায় যাতায়াতের রাস্তাসহ ১৬ ফুট জমিতে হারিসা বেগমের একটি কুঁড়ে ঘর আছে। কিন্তু উক্ত ঘরে প্রবেশ করার মত রাস্তা বা জায়গা তার নেই।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা মোঃ আশরাফুল এর সহযোগীতায়, স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার এ বিষয় অবগত করা হলেও এ বিষয় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তিনি (হারিসা বেগম) জানান। সর্বশেষ হারিসা বেগম, বিবাদীদের সমন্বয়ে তার বাসা বাড়িতে প্রবেশের জন্য জায়গা করে দেওয়ার জন্য উপজেলা প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন।

0 মন্তব্যসমূহ