শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলার রূপসা উপজেলার কিসমত খুলনা এলাকায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি গণমাধ্যম বাংলাদেশ বেতার খুলনার একমাত্র অঙ্গ সংগঠন শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ।
এ দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি সংস্থা বাংলাদেশ বেতার খুলনা ১৯৭০ থেকে ২০২০ শিক্ষা তথ্য বিনোদন সফলতার সুদীর্ঘ ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল ৪ঠা ডিসেম্বর শুক্রবার বিকাল ০৩ ঘটিকার সময়, খুলনা জেলার রূপসা উপজেলার শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ এর উদ্যোগে, বাংলাদেশ বেতার শুনুন "" আলোকিত জীবন গড়ুন, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ বেতার খুলনার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শুভ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে র্যালী সহ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দিন টি পালন করে।
এ দিকে বাংলাদেশ বেতার খুলনার শুভ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার বেতার শ্রোতা সংঘের বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন, রূপসী রূপসার কৃতি সন্তান শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি আলহাজ্ব এ্যাডঃ এস,এম মোস্তাফিজুর রহমান মোশতাক, সম্পাদক এস,এম আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর ইসলাম খান, মোঃ শিবলী শেখ, মোঃ মহাসিন খান.(রানা) মোঃ সাকিব হাসান, মোঃ সাকিব আল হাসান, মোঃ রাফিস, মোঃ ইব্রাহিম, মোঃ আসাদুল্লাহ প্রমূখ।

0 মন্তব্যসমূহ