শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. নিজেস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলার রূপসা নৈহাটি ইউনিয়ন এর কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের পাশে, বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম আলহাজ্ব মোঃ আঃ রশিদ কোরাইশীর প্রতিষ্ঠিত, এম বি এম ইট ভাটায় আজ থেকে নতুন বছরের নতুন কার্যক্রম আগুন দিয়ে শুরু করা উপলক্ষে সকাল ১০ টার সময়, এম বি এম ইট ভাটা প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান এম বি এম ইট ভাটার পরিচালক মোঃ আঃ কাইয়ুম কোরাইশীর উপস্থিতিতে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ দিকে উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন রূপসা নৈহাটি কিসমত খুলনা পুলিশ ক্যাম্প মসজিদের ইমাম ও খতিম হাফেজ মোঃ মোয়াজ্জেম হোসেন জসিম ও প্রতিষ্ঠাতার বাড়ী কিসমত খুলনা সুলতানিয়া মসজিদের ইমাম ক্বারী শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, এ ছারা ও প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোঃ আঃ রশিদ কোরাইশীর সুযোগ্য সন্তান মোঃ আঃ সবুর কোরাইশী, মোঃ শাম্মী কোরাইশী বাপ্পী, মোঃ জুয়েল কোরাইশী উপস্থিত ছিলেন।
এ সময় উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম আলহাজ্ব শফি উদ্দিনের সুযোগ্য সন্তান নৈহাটি ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ গোলাম ফারুক হাওলাদার এর বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম রসুল হওলাদার, শহীদ চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার এর ছোট ভাই বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক ইট ভাটার পরিচালক মোঃ গোলাম সরোয়ার হাওলাদার , মোঃ নাসিদ কোরাইশী, মোঃ সাজ্জাদ হাওলাদার সাজেদ, মোঃ আলী আহমদ, মোঃ আহনাফ নাবিল কোরাইশী, নিহান কোরাইশী, মোঃ আরাফ কোরাইশী, মোঃ ইউনুস ম্যানেজার, মোঃ মোকসেদ প্রমূখ।

0 মন্তব্যসমূহ