শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলা রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন এর কৃতি সন্তান বাফুফের বারবার নির্বাচিত সহ সভাপতি আঃ সালাম মূর্শেদী এমপির সহধর্মিণী মোসাঃ শারমিন সালাম ও কন্যা ব্যারেষ্টার মোসাঃ শেহেরীন সালাম ঐশী করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এ দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন এর মোঃ সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রে প্রতিষ্ঠাতা ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেনের আয়োজনে, এমপি আঃ সালাম মূর্শেদীর সহধর্মিণী মোসাঃ শারমিন সালাম ও কন্যা বেরেষ্টার মোসাঃ শেহেরীন সালাম ঐশী মামনীর নোভেল করোনা থেকে পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, এমপি আঃ সালাম মূর্শেদীর বড় ভাই মিষ্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, এ সময় মাদ্রাসার ছাত্র, মসজিদের মুসল্লীগন সহ বিভিন্ন শ্রেণীর মানুষ সহ মোঃ সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ