Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নীলফামারীর কিশোরগঞ্জে ৫’শ টাকার হিসাব না মেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ৮ নভেম্বর (রবিবার) গভীর রাতে উপজেলার রণচন্ডী ইউনিয়নের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক স্বামী হাফিজুল ইসলাম ও চাচা শ্বশুড় নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে  জানা যায়,কাঠ ব্যবসায়ী হাফিজুল ইসলাম তার টাকার হিসাব রাখতো স্ত্রী রিনা বেগমের কাছে। রবিবার রাতে স্ত্রীর কাছে টাকা নিয়ে হিসাবে ৫’শ টাকার গড়মিল পাওয়ায় ঝগড়া বাঁধে তাদের মধ্যে।

এক পর্যায়ে স্ত্রীর গলায় রশি +পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা এ সময় এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক রিনা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) মফিজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় রিনার বাবা এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত ৯ই নভেম্বর (সোমবার) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ