হাসিবুল ইসলাম: বিনা বেতনে একাধারে ২০ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন জনাব আবু জাফর মৃধা।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন নহাটা ইউনিয়নের অন্তর্গত নবগঙ্গা নদীর তীর ঘেঁষে জয়রামপুর গ্রামে স্থানীয় হৃদয়বান কিছু মানুষের চেষ্টায় পিছিয়ে পড়া সমাজকে আলোকিত করার লক্ষে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত করা হয় জয়রামপুর সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।০১-০১-১৯৯৯ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রাথমিক অনুমোদন পায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি।দীর্ঘ ৫ বছর অর্থাৎ ০১-০১-২০০৪ সালে যশোর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি প্রদান করেন।বোর্ড কর্তৃক স্বীকৃতি পেলেও পাওয়া যায়নি কোনো সরকারি অনুদান বা সরকারি সুযোগ সুবিধা।
বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ এর অধিক ছাত্র-ছাত্রী এবং একজন প্রধান শিক্ষক ও সাতজন সহকারী শিক্ষক রয়েছেন।
প্রতিষ্ঠানটি এমপিও বা সরকারের সুনজরে না আসলে অচিরেই অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও হৃদয়বান শিক্ষকদের জীবন।


0 মন্তব্যসমূহ