Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

চিতলমারীতে ১৫৮৯ পিস ইয়াবাসহ এক যুবক আটক




মোঃমাসুদ পারভেজ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ  

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী বাওয়ালীপাড়া এলাকার ব্রীজের উপর থেকে ১৫৮৯ পিস ইয়াবাসহ পাইকারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। 

সোমবার দিবাগত রাতের এঘটনায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) চিতলমারী থানায় মামলা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে এ অভিযান পরিচালনা করে বাসুদেব মন্ডল (৫৭) কে ১,৫৮৯ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে পিরোজপুরের নাজিরপুর থানার পশ্চিমবানিয়ারী শশধরপাড়ার বাসিন্দা মৃত-কার্তিক মন্ডলের পুত্র।

গ্রেপ্তরকৃত আসামীকে চিতলমারী থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ