Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিকাল গড়িয়ে সন্ধা নামতেই পুজা মন্ডপে স্থানীয় দর্শনার্থীদের পরিদর্শনের সমাগম



শেখ নুরইসলাম,( বাগেরহাট)


এবছর প্রায় শেষের পথে সনাতন ধর্মালম্বিদের মহা উৎসব দুর্গাপূজা, করোনার কারনে পুজার আয়োজন অনেকটাই কম।যার কারনে মন্ডপে মন্ডপে দেখা যাচ্ছে না অতিথি /বিদেশি দর্শনার্থীদের ভিড়।
বাগেরহাট জেলার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শ করে দেখন গেছে সকালের তুলনায় বিকাল গড়িয়ে সন্ধা নামতেই স্থানীয় দর্শনার্থীদের সমাগম।
কয়েক জনের সাথে কথা বলে বিকালবেলা ভিড়ের কারন জানা গেল। তারা বলছে অধিকাংশ লোক তাদের পারিবারিক কার্যক্রম সমাপ্ত করে পরিবার নিয়ে বেরিয়ে পড়ছে।
আবার অনেকে বলছে পাড়ার পুজা তাই কোনো ব্যস্তা নেই, নেই কোনো তেমন ঘোরাঘুরি সে জন্যই বিকেল বেলা বের হয়ে আশেপাশের কয়েকটি মন্ডপ পরিদর্শন করছি।পরিবার ব্যতিত দুরের বন্ধ-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে এবার পুজা উৎযাপন হচ্ছেনা। 

দুরে কোথাও ঘুরতে যেতে পারছেনা এ নিয়ে ও অনেকে নিজের মনের চাপা কষ্টটাকে প্রকাশ করেছে।
মন্ডপের এবার আকর্শন কম হলেও শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারা রং-বেরঙের কাপড়ে এক অন্যরকম পরিবেশ তৈরি সৃষ্টি হয়েছে।
যুবকদের মধ্যে সব থেকে চাপা একটা ক্ষোভ মিলেছে সেটি হলো মন্ডপে মন্ডে বন্ধুদের সাথে পরিদর্শন করা এবং প্রসাদ খাওয়া।

সকল প্রতিকুলাকে উপেক্ষা করে এবং করোনা সকল বিধি নিষেধ মান্য করে মন্দিরে ভেতর ও আশেপাশে কর্মিরা সতর্কতা অবলম্বন করে চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ