Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় স্কুল-বেস ক্যাম্পেইন অনুষ্ঠিত




জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি 

দেবহাটায় রাইট টু  গ্ৰো প্রজেক্ট  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোর এবং কিশোরীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেস ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে সকাল ১০ টায় টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। রাইট টু গ্ৰো প্রজেক্টের  প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার দিক নির্দেশনা মূলক আলোচনায় বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর- কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত  করা সম্ভব  এ ব্যাপারে  কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও  মানসিক বিকাশ  নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তারা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহণ করে  তাদেরকে সে বিষয়ে দিকনির্দেশনা দেন। সেই  সময় অভিভাবক গণ  কি করে সহযোগিতা করবে সে ব্যাপারে তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। পরিবারে কি করে বাবা মার সাথে এ  বিষয়ে আলোচনা করবে সে বিষয় তাদেরকে মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জি, সহকারী শিক্ষক নির্মলা রানী,  সিএসও ফিরোজ আলম, মেহেদী হাসান কাজল, রাইট টু গ্রো প্রজেক্টের সাইফুল ইসলাম সহ স্কুলের ছাত্র- ছাত্রীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ