Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নিখোঁজের এক দিন পর গড়াই নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার




 সনতচক্রবর্ত্তী ফরিদপুর : ফরিদপুরের মধুখালির গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর ফেরদৌস মোল্লা 
(১৭) নামে এক কিশোর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফেরদৌস মোল্যা উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে।

বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার কামারখালীর মধুমতি গড়াই নদীতে গোসল নেমে নিখোঁজ হয়। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ফেরদৌস মোল্যা কামারখালীর মধুমতি গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। এলাকাবাসী ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। তবে সে দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ফরিদপুর থেকে ডুবুরি দলের সদস্য এনে গড়াই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ