Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের পক্ষ থেকে ভ্যান চালক ও ধান ক্ষেতে কৃষকদের মাঝে ক্যাপ বিতরণ



আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটার সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারে পক্ষ থেকে দেবহাটা উপজেলার বি়ভন্ন জায়গায় ঘুরে  প্রচন্ড তাপদাহে ক্লান্ত ভ্যান চালক ও ধান ক্ষেতে কৃষকদের মাঝে ক্যাপ বিতরণ করা হয়েছে। ( ১ মে ) বুধবার সকাল ১১ টায় গাজিরহাট বাজার থেকে ক্যাপ বিতরণ শুরু হয়ে সেকেন্দ্রা মোড়ে, বহেরা বাজরে, দেবহাটা ইউনিয়নের বিভিন্ন ধান ক্ষেতে গিয়ে ক্যাপ বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন আমাদের টিম মানবিক পরিবারের প্রধান উপদেষ্টা রাসেল আহম্মেদ, নির্বাহী প্রধান  মো: শেখ: মনিরুল ইসলাম( মনি) উপ-পরিচালক মো: মারুফ বিল্লাহ্ , উপ-পরিচালক দিলিপ দাস নীল, সভাপতিঃ এইচ এম  মনির হাসান,  সহ -সভাপতি মো: আব্দুল্লাহ আল (মামুন) , সহ সম্পাদক শেখ মোস্তাকিম বিল্লাহ্ ,কোষাধ্যক্ষ এস এম ইমরান হোসেন,  প্রচার সম্পাদক শেখ সিদ্দীকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ,সদস্য সচিব  শুভঙ্কর রায় সহ তরিকুল ইসলাম,তৈইবুর রহমান সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ