নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু ছিলেন মুক্তি ও মানবতার অগ্রদূত। বঙ্গবন্ধুর অন্তরজুড়ে ছিল বাংলাদেশের সমৃদ্ধি। তিনি চেয়েছিলেন, রাজনৈতিক মুক্তির পর বাঙালি জাতির অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আসবে।
বঙ্গবন্ধু একটি জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা এনে দিয়ে তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাঙালি পিছিয়ে পড়া জাতি নয়। বিশ্বের মাঝে বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দিয়েছেন। তিনি জীবনভর বৈষম্যহীন একটি জাতির কথা বলে গেছেন। ভাষার জন্য লড়াই করেছেন, জাতিসত্তার জন্য লড়াই করেছেন। ধর্মনিরপেক্ষতার কথা তিনি মুখেই বলেছেন এমনটি নয়। ধর্মনিরপেক্ষতার কথা তিনি সংবিধানেও সংযোজন করেছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শ এদেশের সকল মানুষের অন্তরে আছে বিধায় অপশক্তি ঘ্রাস করতে পারে না।
বঙ্গবন্ধু শিশুদের খুব আদর করতেন। তিনি জানতেন, শিশুদের তৈরি করতে পারলে একটি সৎ ও সাহসী জাতি তৈরি হবে। তাই শিশুদের বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুসারীদের হত্যা করলেও যে আদর্শ মানুষের অন্তরের অন্তস্থলে আছে সে আদর্শকে হত্যা করা যায় না৷ সেটির প্রমাণ হল আজকে বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক দর্শন, সামাজিক দর্শন এবং বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন হতে চলেছে৷
রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রূপসা উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকী, থানা অফিসার ইনচার্জ মো:শওকত কবির।
শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,ম ৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো:বজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, জনস্বাস্থ্য কর্মকর্তা মো:রাসেল, সোনালী ব্যাংক ম্যানেজার অসীত কুমার রায়, মুক্তিযোদ্ধা আ:মালেক শেখ,মুনসুর আলী বিশ্বাস, সন্তোস চিন্তা পাত্র, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহিদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

0 মন্তব্যসমূহ