শামছুদ্দিন খোকন, চরফ্যাশন ভোলা প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) সকাল ১১ টায় চর আইচা মাধ্যমিক বিদ্যালয় প্রসঙ্গে, সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন বিপ্লব এর সঞ্চালনায়, প্রধান শিক্ষক মো. শহিদুল্লা মাস্টার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. এনায়েত উল্যাহ সবুজ সভাপতি, চর আইচা মাধ্যমিক বিদ্যালয় ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ চরফ্যাশন উপজেলা শাখা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ চর মানিকা ইউনিয়ন শাখা।
মো. নিজাম উদ্দিন রাছেল, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ আইচা থানা শাখা। আবুল কাশেম মিয়া,সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ চর মানিকা ইউনিয়ন। জাহাঙ্গীর তালুকদার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ চর মানিকা ইউনিয়ন। চরমানিকা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা কাজী ইব্রাহিম, চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ইউছুফ,আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকা, অদ্যায়ানরত এবং বিদায়ী শিক্ষার্থী বৃন্দ। এসময় বক্তরা বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে ধর্মিও শিক্ষক আব্দুস সালাম এর পরিচালনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ