নিজস্ব প্রতিবেদক: গিলাতলা দক্ষিনপাড়া তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপি ৫০ তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল সফল করার লক্ষে শুক্রবার বাদ আছর মাহফিল ময়দানে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।আগামি ১,২ও৩ মার্চ গাফফারফুড এর উত্তরপাশস্থ মাহফিল ময়দানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার জিহাদী, মসজিদ ও মাহফিল কমিটির সভাপতি মোঃ শাহাজামাল,সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, আমজাদ হোসেন, মোঃ মোক্তার বিশ্বাস, মোঃ জাহিদুল ইসলাম, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, আক্কাছ আলী, মোঃ কামরুল ইসলাম, মোঃ জামাল,আবুল কালাম, সিদ্দিক আলী, মোঃ তুহিন, আব্দুস সালাম, হাসমত মোড়ল, মোঃ জুয়েল, ইমরান, মোঃ আজিজুল ইসলাম, সহ এলাকার ধর্মপ্রান মুসাল্লীবৃন্দ।সভা শেষে মাহফিল এর সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার জিহাদী।

0 মন্তব্যসমূহ