Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শিরোমনি তরুণ সংঘ ক্লাবের শিক্ষা সফর ২৩ ফেব্রুয়ারি




নিজস্ব প্রতিবেদক  ঃ খানজাহান আলী থানার শিরোমনি ঐতিহ্যবাহী তরুণ সংঘ ক্লাবের বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে তরুণ সংঘ ক্লাবের বার্ষিক শিক্ষা সফর এর আহ্বায়ক কমিটির এক জরুরি সভা গতকাল  সন্ধ্যায় তরুণ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক শেখ ইফতেখারুল আলম বাপ্পি। সদস্য সচিব আকিব জাবেদের পরিচালনায় বক্তৃতা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, শেখ হায়দার আলী, শেখ মফিজুল ইসলাম, শেখ মিলন, নুর ইসলাম সুনু, শামছুজ্জামান,মোস্তফা কামাল, আলী আকছার, গাজী মনিরুল ইসলাম, আসাদুল ইসলাম, শাকিল আহমেদ চমক, শামীম কাগুজি, শেখ ফারহান, আবুল কাসেম প্রমূখ। সভায় আগামী ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহ ড্রীম ভ্যালী পার্কে যাওয়ার সিদ্ধান্ত হয় এবং সদস্য প্রতি ফি ৭ শত টাকা ধার্য করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ