Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন



আব্দুল্লাহ আল মামুন দেবহাটা  দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡াবধানে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা এবং ৮ম অলিম্পিয়াড বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ জানুয়ারী, ২৪ ইং তারিখে দেবহাটা ফুটবল মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রোগ্রাম অফিসার ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দেশব্যাপী বিজ্ঞান মেলার অংশ হিসেবে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত উক্ত বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রকারের বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।p

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ