Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শহীদ বুদ্ধিজীবি দিবস রূপসায় পালিত





এম মুরশীদ আলী : শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, গত ১৪ ডিসেম্বর সকাল ১১ টায়, অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। 

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা ওসি তদন্ত মো: সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন- প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, নির্বাচন অফিসার মো: মুরাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আনিচুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাসুদেব বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সাইদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশননে মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, ইউপি সদস্য মাসুম শেখ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ