নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৭ই ডিসেম্বর খুলনা জেলা ছাত্রলীগের নেত্রী শেখ প্রিয়া'র জন্মদিন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন।শেখ প্রিয়া নিজের জন্মদিন ব্যতিক্রম ভাবে উদযাপন করেন। ১৯ ডিসেম্বর মঙ্গলবার খুলনার বৃদ্ধাশ্রম ও পথশিশুদের নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন।
নিজের বাসা থেকে রান্না করে খাবার বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা-বাবার মাঝে এবং রেলস্টেশনের পথশিশুদের খাবার দেন।
শেখ প্রিয়া বলেন,আমার প্রতিটি জন্মদিন ব্যতিক্রমভাবেই উদযাপন করি। বৃদ্ধাশ্রমের মা-বাবা এবং রেলস্টেশনের পথশিশুরা সবসময়ই অবহেলিত থাকে,তাই জন্মদিন উপলক্ষে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি।আজীবন এভাবে অবহেলিত মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ্।


0 মন্তব্যসমূহ