Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মননা প্রদান



সৈয়দ অনুজ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মরহুম সৈয়দ মাহাবুব আলী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম সৈয়দ মাহাবুব আলীর (পূর্ব পাকিস্তানের সাবেক চীফ ইলেকশন কমিশনার) ছেলে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্ধা হীরা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, সমাজসেবক হারুন অর রশিদ হিরু। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম।
এদিন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান ও সম্মননা দেয় হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ